ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৫০৪২

ads

আজও করোনায় সংক্রমিত রোগী শনাক্ত ৫ হাজারের ওপর। দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে । একই সময় করোনায় সংক্রমিত ৫ হাজার ৪২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।


 আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গতকাল সোমবারও দেশে করোনায় সংক্রমিত হয়ে ৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর করোনায় সংক্রমিত ৫ হাজার ১৮১ জন রোগী শনাক্ত হয়েছিল গতকাল।


এর আগে গত বছরের ২ জুলাই করোনায় সংক্রমিত ৪ হাজার ১৯ জন রোগী শনাক্তের খবর পাওয়া গিয়েছিল।


এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৯৯৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।


গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৯৪ শতাংশ।

ads
ads
ads

Our Facebook Page